1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরের বিভিন্ন হাওরে বিদ্যুতের ঝূকিপূর্ণ তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৫.০০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর এলাকায় বিদ্যুতের তারের কারণে ঘটছে নৌদুর্ঘটনা। অপরিকল্পিতভাবে হাওর এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তার এখন দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিদ্যুতের তারে স্পর্শ লেগে পানিতে পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মধ্যে রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, পাইলগাঁও, আশারকান্দি ও পৌর এলাকার একাংশে হাওরের উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার কারণে বন্যার পানি বেড়ে নৌদুর্ঘটনার সৃষ্টি করছে। গত ১৯ জুলাই পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক নৌশ্রমিক নিখোঁজ হন। এর একদিন পর তার লাশ উদ্ধার করা হয়। এছাড়াও মইয়ার হাওর ও নলুয়ার হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতকারী নৌকার যাত্রী ও শ্রমিকরা।
জগন্নাথপুর উপজেলার নৌশ্রমিক নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘বর্ষা মৌসুমে জগন্নাথপুর উপজেলা সদর থেকে দিরাই উপজেলাসহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে নৌপথে যাতায়াত রয়েছে। এছাড়াও কম করচে বড় বড় নৌযানে ইটসহ বিভিন্ন মালামাল আসে। এসব নৌকার যাত্রী ও শ্রমিকরা বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। নিয়মিত যাতায়াতকারী নৌকাগুলোর চালক ও যাত্রীদের চলাচলের ধারণা থাকলেও নতুন কোনো নৌকা এলে তা দুর্ঘটনার শিকার হচ্ছে।’
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা নুরুল হক বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত নৌকা চলাচল করছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যোগ নেওয়া দরকার।’
জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা দুর্ঘটনা রোধে কাজ করছি।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!