1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ের এলংজুরী গ্রামের মুক্তিযোদ্ধা গোনেন্দ্র তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪.৫০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের এলংজুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোনেন্দ্র চন্দ্র তালুকদারের (৭০)মৃত্যুতে পুলিশের একটি চৌকুস দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা সুলতানার নেতৃত্বে পুলিশের একটি ল এলংজুরী গ্রামে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বগীয় গোনেন্দ্র চন্দ্র তালুকদারের বাড়িতে গিয়ে তার কফিনে শ্রদ্ধা নিবেদন এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর তাকে এলংজুরী গ্রামের শশ্মানঘাটে সৎকার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বগীয় বীর মুক্তিযোদ্ধার ভাতিজা চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, ,মুক্তিযোদ্ধা বিধু ভূষন রায়,প্রভাত চন্দ্র দাস,সুনীল দাস,দিরাই থানা এস আই মোঃ আব্দুল আলীম,সতীশ দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিকর্গরা উপস্থিতি ছিলেন। তিনি গত ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে এক মেয়ে আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে জান।
দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা সুলতানা বলেন এই বীরসেনানীরা ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে অস্ত্র হাতে তুলে নিয়ে অনেক বীর মুক্তিযোদ্ধার আত্মবলিদানের মধ্যেই আজকের একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেয়েছি। জাতি এই বীর মুক্তিযোদ্ধা গোনেন্দ্র তালুকদারসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আজীবন স্মরণ করবেন।
এ ব্যাপারে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেছেন,আমি নিজেকে গর্বিত মনে করি আমার চাচা(কাকু) ১৯৭১ সালে তারা অস্ত্র হাতে তুলে নিয়ে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন। এই জাতি রনাঙ্গণের মুক্তিযোদ্ধাদের আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। যতদিন বাংলাদেশ নামক মানচিত্রটি থাকবে জাতি ততোদিন এই বীরদের সম্মান জানাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!