1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

ছাতকে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৭.৪৩ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে নন-এমপিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষাথর্ীদের প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা প্রদান করা হয়েছে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব প্রনোদনার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, আখলাকুর রহমান, আব্দুল মছব্বির, সায়েস্তা মিয়া, বিল্লাল আহমদ, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, মোজাহিদ আলী, সাইফুল ইসলাম, আবুল হাসনাত প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার নন-এমপিও ভুক্ত ৭৯ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে ১২ জন কর্মচারীকে ২ হাজার ৫শ টাকা করে এবং ১৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে প্রনোদনা প্রদান করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!