1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আবারও হাজারো বন্যার্তকে ত্রাণ দিলেন আ.লীগ নেতা খায়রুল কবীর রোমেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাকালে বাসা ভাড়া মওকুফ, বন্যার্তদের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় ও খাবার প্রদানসহ এবার পৌর এলাকার ১০০০ হাজার বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবির রোমেন।
বৃহষ্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের সরকারি এসসি গার্লস হাইস্কুল, হাসন নগর, শান্তিবাগসহ বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে তার পক্ষে ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বানভাসী মানুষের উদ্দেশ্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগিতা অব্যাহত আছে। আমরা আমাদের সাধ্যমতো বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করছি। আমাদের নেতাকর্মীরাও বানভাসী মানুষের পাশে দাড়িয়েছেন। আজ সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় আমাদের আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রোমেনের ব্যক্তিগত উদ্যোগে বানভাসীদের ত্রাণ দিয়েছি আমরা। আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দও এই দুঃসময়ে মানুষের পাশে দাড়াবের এই প্রত্যাশা রইল।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক সহ-সম্পাদক তানভীর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সফিকুর রহমান রনি, সাইফ, ফাহিম, রুবেল, জুয়েল, ফাহাদ, সুজন, তানভির প্রমুখ।
খায়রুল কবির রোমেন শুকনো খাবার হিসেবে চিড়া, গুর, মোববাতি, ম্যাচসহ নানা প্রজাতির পণ্য ত্রাণ হিসেবে দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!