1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে হামলার ঘটনায় সাবেক পৌর চেয়াম্যানের দু’পুত্রকে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৭.১৫ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রাইভেট গাড়ী চালক সাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যান,আ,লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার দু’ছেলে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে গ্রেফতার করেছে র‍্যাব-৯’র একটি দল। মঙ্গলবার সকালে পৌর শহরের তাতিকোনা এলাকার নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। হামলায় আহত সাবুল মিয়া তাতিকোনা মহল্লার শুকুর আলীর পুত্র ও শহরের ব্যবসায়ী শাহ আলমের গাড়ী চালক। ১৬ জুলাই সাবুল মিয়াকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। রাতে সাবুল মিয়ার পিতা শুকুর আলী বাদী হয়ে তাতিকোনা এলাকার সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া, তার ছেলে বাবলু, লাভলু সহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন। রবিবার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া সহ ৬ আসামী জামিন নিয়েছেন। এ মামলার পলাতক ৬ আসামীর মধ্যে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে মঙ্গলবার সকালে র‍্যাব গ্রেফতার করেছে। দু’আসামী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র‍্যাব-৯’র এএসপি আব্দুল্লাহ জানান, একটি মারামারির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মারামারি সহ অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!