1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভারীবর্ষণ অব্যাহত থাকবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৪.৫১ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সারাদেশে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসাথে দেশের কোথাও কোথাও ভারীবর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদ্প্তর।
আজ মঙ্গলবার আবহাওয়াবিদ ড.আব্দুল মান্নান জানান, সোমবার সারাদেশে ভারী থেকে অতি বর্ষণ হয়েছে এবং আজও তা অব্যাহত রয়েছে। সারাদেশে বর্তমানের আবহাওয়া পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই বৃষ্টিপাত চলমান থাকবে।
আব্দুল মান্নান বলেন, সর্বশেষ রেকর্ড অনুযায়ী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের অন্যান্য স্থানের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৫১ মিলিমিটার, কুমিল্লায় ৩১ মিলিমিটার, ময়মনসিংহে ৩৭ মিলিমিটার, নিকলীতে ৩৩ মিলিমিটার, ফরিদপুরে ২০ মিলিমিটার, সিলেটে ১৬ মিলিমিটার এবং ঈশ্বরদীতে ১০ মিলিমিটার।
আজ দেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারীবর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং এসব অঞ্চলে সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর তাড়াশে ১২২ মিলিমিটার। এছাড়া সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭ মিলিমিটার।
এছাড়া ভারীবর্ষণের কারণে দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে সমুদ্র উপকূলের সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!