1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৫.২৭ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সৌরভ দিব্রা ::
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম পিপিই প্রদান করা হয়েছে। এনজিও সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৪১৫ -এর আয়োজনে গতকাল সোমবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পিপিই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. ইকবাল হোসেন, অভিভাবকের পক্ষে রূপন রাকসাম, প্রকল্পের কর্মী সঞ্জয় আরেং, সেতু রাকসাম, থেংসুয়া রেমা প্রমুখ।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন উপস্থিত থেকে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৪১৫ -এর চেয়ারম্যান পরিতোষ মারাক এবং প্রকল্প ব্যবস্থাপক অশোক চিসিমের কাছ থেকে পিপিই গ্রহণ করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রকল্পের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের জন্য কম্প্যাশনের পিপিই প্রদান খুবই ভালো একটি উদ্যোগ। তাই কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতো দেশের সকল বিত্তবান মানুষকে সহায়তার হাত বাড়িয়ে করোনা যুদ্ধে সরকারের পাশে থাকার আহব্বান জানান।
প্রকল্পের চেয়ারম্যান পরিতোষ মারাক বলেন, করোনা ভাইরাস রোধে বাংলাদেশ সরকারের সামগ্রিক উদ্যোগের একটি ক্ষুদ্র অংশ হিসেবে অবদান রাখতে ক¤প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৬০টি উপজেলায় ৯০০ সেট পিপিই প্রদান করবে। তিনি আরও জানান, ক¤প্যাশন ইন্টারন্যাশনাল দেশজুড়ে অপুষ্টি হ্রাস, শিশু সুরক্ষা এবং যুব উন্নয়নের কর্মকান্ডের উন্নতি সাধনে তাদের উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকারের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এভাবে আমাদের সহযোগীতা অব্যাহত রাখবো।
ক¤প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিশুদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। যার ফলে শিশু ও তাদের পরিবার চরম দরিদ্র, নিরক্ষরতা, অপুষ্টি এবং বঞ্চনার সাথে লড়াই করেছেন তাদের সহায়তা করে থাকে। এই সংস্থাটির মূল উদ্দেশ্য হলো- দারিদ্রতা থেকে শিশুদের মুক্তি নিশ্চিত করা, যা শিশুদের সামাজিক, নৈতিক, শারীরিক ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে টেকসই সামগ্রিক উন্নয়ন সাধন এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে করা সম্ভব।
উল্লেখ্য সরবরাহকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১৫টি প্রতিরক্ষামূলক পাউন, ১৫টি সার্জক্যাল মাস্ক, ১৫ জোরা সার্জিক্যাল গ্লাভস, ১৫টি চশমা এবং ১টি ফেস গার্ড।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!