1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে সাবেক পৌর চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯.২৬ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রাইভেট গাড়ী চালক ছাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১৯) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আহত ছাবুল মিয়ার পিতা শুকুর আলী সুদুর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মাহফুজুর রহমান বাবলু, আল আমিন, নুপুর দাস, আজিজুর রহমান সুয়েব, মোস্তাফিজুর রহমান লাবলু, হিমেল দাস, রাফি আহমদ, সাইদ মিয়া, শিপু দাস, হিমেল মিয়া, ও আলী রাজকেও আসামী করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু ও একই এলাকার মৃত হাজী তাহির আলীর পুত্র শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১০ জুন উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলাও দায়ের করা হয়। অভিযোগ থেকে জানা যায়, ১৬ জুলাই সকালে ছাবুল মিয়া মালিকের বাসার গেরেজ থেকে গাড়ি বের করার জন্য সে নিজ বাড়ি থেকে রওয়ানা দেয়। এক পর্যায়ে মালিক শাহ আলমের বাড়ির সামনে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছাবুল মিয়ার উপর হামলা চালায়। তাকে দা দিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী এসপি, ছাতক সার্কেল বিল্লাল হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!