1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ সোমবার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.৫৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসকে থামাতে নিরন্তর গবেষণা চালাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার (২০ জুলাই) প্রকাশিত হবে। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে তা প্রকাশিত হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বড় আকারে মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা দেবে কি না তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনো প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি।
ল্যানসেটের এক নারী মুখপাত্র বলেন, আমরা আশা করছি চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। প্রতিবেদনটি জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে।

ভ্যাকসিনটির উদ্ভাবকরা এই মাসের শুরুতে জানিয়েছিলেন, মানবদেহে চালানো পরীক্ষার ফলাফলে তাঁরা আশাবাদী। প্রথম ধাপের পরীক্ষার ফল জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত হবে। মানবদেহে পরীক্ষার আগে শূকরের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এতে দেখা গেছে, এক ডোজের চেয়ে দুই ডোজ প্রদান করলে অ্যান্টিবডির কার্যকারিতা বেশি পাওয়া যাচ্ছে।

এখন পর্যন্ত বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিন তৈরিতে তারাই সবচেয়ে এগিয়ে রয়েছে। অক্সফোর্ডের এই টিকা উদ্ভাবনপ্রক্রিয়ায় সহযোগিতা করছে যুক্তরাজ্য সরকার ও ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!