1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শুধু স্বাস্থ্যে নয়, শিক্ষাখাতেও প্রতারণা করেছেন সাহেদ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.৫৩ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয়ে তদন্তে জানতে পেরেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানিয়েছেন।

পুলিশের কাছে রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয় তদন্তে পাওয়া গেছে।

তিনি জানান, সাহেদ ফেসবুকে ভুয়া কোম্পানির নামে পেজ খুলেও প্রতারণা করেছেন। সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের পেজ খুলে এই করোনাকালীন সময়ে পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন।

ডিবির এই কর্মকর্তা জানান, স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, ১ লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃত পক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব কনট্রাক্টে ছোট গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিল। ধারণা করা হচ্ছে তার সাপ্লাই দেওয়া নিম্নমানের এইসব সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রথম দিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিতরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এই বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সাহেদের প্রতারণার সংশ্লিষ্ট যেসব অনিয়ম পাওয়া গেছে তা আইনানুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!