1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে একশনে পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.৪৭ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনা বিস্তার রোধে জনগণকে সচেতন করতে মাস্ক পরিধানে জনতাকে উদবুদ্ধ করতে প্রচারণা চালিয়েছে পুলিশ। মাস্ক না পরায় অনেক তরুণকে শাস্তিও প্রদান করা হয়। তবে সবাইকেই নিজেদের নিরাপদ রাখতে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার জন্য আহ্বান জানানো হয়। সুনামগঞ্জ শহরের ব্যস্ত পয়েন্ট মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচারণা চালায় পুলিশ। স্বাস্থ্যবিধি মানার প্রচারণা চালানোর পরও তা না মানায় কিছুটা একশনও দেখায় পুলিশ।
পুলিশ জানায় সুনামগঞ্জে জুন থেকে আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। জনগণকে সচেতন করতে মাঠে নেমে আক্রান্ত হচ্ছেন পুলিশও। কিন্তু তারপরও জনগণ মাস্ক না পড়ে, সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করছেন। তাই জনগণকে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং প্রচারণাসহ নানাভাবে প্রচারণা চালাচ্ছে পুলিশ। কিন্তু অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় শনিবার সকাল থেকে অভিযানে নামে পুলিশ। জনগণকে সচেতনতার আহ্বান জানানোর পাশাপাশি কয়েকজন বেপরোয়া তরুণকে কান ধরে উঠবসও করানো হয়। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। তবে পুলিশের পক্ষ থেকে এসময় কিছু মানুষকে মাস্কও প্রদান করা হয়। বাসার বাইরে বের হলে অবশ্যই মাস্ক নিয়ে বেরুনোর নির্দেশনা দেয় পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই প্রচারণা চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, করোনায় সুনামগঞ্জে গত দুইমাস ধরে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। তারপরও জনগণ সচেতন হচ্ছেনা। পুলিশ তাদেরকে সচেতন করতে মাঠে কাজ করলেও অধিকাংশ জনগণ তা মানছেনা। তাই পুলিশ কঠোর অবস্থানে এসেছে বলে জানান তিনি। কেউ যাতে মাস্ক ছাড়া ঘর থেকে না বের হন সেই আহ্বান জানান তিনি।
(মাস্ক না পড়ে ঘর থেকে বের হওয়ায় শনিবার কয়েকজন যুবককে কান ধরে উঠবস করায় পুলিশ। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ফেইসবুক থেকে নেওয়া)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!