1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় পাউবোর সভা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৫.০৬ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। এতে প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বাংলাদেষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু তালেব, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা পাউবো সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান, প্রবীর বিজয় তালুকদার, মো. সেলিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে প্রমূখ। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অধীনে হাওরে ফসল রক্ষা বাধ ও নদী খননের কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে আর ভাল কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ড এর কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হবে। এমপি রতন আরও বলেন, হাওরাঞ্চল মানুষের পাশে থাকতে হবে, অচিরেই সুনামগঞ্জ টু নেত্রকোণা উড়ন্ত কাজ শুরু হবে। মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হাওরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিটি কাজ সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!