1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে মাস্কহীন পশুর হাট

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৪.২৭ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সময় তখন বেলা ৩টা। মাইকে এক ব্যক্তি বলছেন, সম্মানিত ক্রেতা-বিক্রেতাগণ আপনারা মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাইকে বার বারই এমন প্রচারণা চলছিল। শুনছেন সবাই। কিন্তু মানলেন না কেউই। শুক্রবার এমন দৃশ্য দেখা গেল সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারের কোরবানির পশুর হাটে।

সরেজমিন দেখা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে মুখে মাস্ক ব্যবহার না করে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ঢল নামে। মাস্ক ছাড়া ঘুরছেন কেন লোকসমাগমের মাঝে এমন প্রশ্ন ছিল হাটে আসা রমজান আলী নামে এক ক্রেতার কাছে। তিনি জানান, মাস্ক প্যান্টের পেকেটে আছে, গরমের জন্য ব্যবহার করেননি। বাজারে আসা বিক্রেতাদের মধ্যেও কাউকে মাস্ক পরতে দেখে যায়নি। আব্দুল বারিক নামে এক গরু ব্যবসায়ী জানান, মাস্ক সঙ্গে আছে. মাঝে মধ্যে ব্যবহার করি, সব সময় ব্যবহার করতে পরি না।

হাটের ইজারাদার আবু জিলানি জানান, শুক্রবার ছিল কোরবানি প্রথম হাট। উপস্থিত বেশি থাকলেও বেচাবিক্রি আশানুরূপ হয়নি। তবে ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার জমজমাট হয়ে উঠবে। তিনি বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা বারবার মাইকিং করে লোকজন আহ্বান জানিয়ে আসছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!