1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে বন্যায় নতুন নতু এলাকা প্লাবিত

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.৩০ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে
ছবিটি ফেসবুক গ্রুপ অনন্য হাওর থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার ::
ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় বন্যা দেখা দিয়েছে। শনিবার সকাল ৯টায় সুরমার পানি বিপদসীমার ৫৪ সে. মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৩৩ মিলিমিটার। সুরমার পাশাপাশি সীমান্ত নদী যাদুকাটার পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জ জেলা শহরের কাজির পয়েন্ট, ষোলঘর, নবীনগর, উকিলপাড়া ও সাহেববাড়িঘাটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। এদিকে ১১ উপজেলায় বন্যা তথ্য কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। সব উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দিয়েছে।

ভারতের মেঘালয়ে গত ৯ জুলাই থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পাউবো। তাছাড়া সুনামগঞ্জেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সুরমার পানি বিপদসীমার ৭.৮০ সেন্টিমিটার অতিক্রম করে ৮.৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা দেখা দিয়েছে। জেলা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

পাউবো সূত্র আরো জানায়, ৯ জুলাই থেকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা তিনদিন ভারী বর্ষণ হচ্ছে। এতে পাহাড়ি ঢল সুনামগঞ্জে চাপ সৃষ্টি করেছে। যার ফলে নতুন করে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদীগুলোতেও পানি বেড়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

উল্লেখ্য গত ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জে বন্যা হয়। জেলা শহর নিমজ্জিত হয়। ৬৪টি ইউনিয়নে বন্যা দেখা দেয়। তবে ২৯ জুন থেকে পানি নেমে যায়। এতে রাস্তাঘাট ও মৎস্যখাতের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এবারের বন্যায়ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। তাই আবারও বন্যার সৃষ্টি হয়েছে। সুরমার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতও বেড়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রতিটি উপজেলায় বন্যা তথ্য কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!