1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আরো শক্তিশালী: এমপি রতন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০, ১০.০১ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
করোনা মহামারী মোকাবেলায় বিশ্ব নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। যে কোন দুযোগ মোকাবেলা করতে সক্ষম রয়েছে সরকার। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ নানা ক্ষেত্রে এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেছেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঘুণিঝড়ে ক্ষতিগ্রস্থ গৃহ মেরামতের জন্য ঢেউটিন ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলী মাহবুব আলম, জামালগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার ওসি সাইফুল উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নরুল হক আফিন্দী,মো. দুলাল মিয়া, মো. রজব আলী, মো. অসিম চন্দ্র তালুকদার প্রমূখ।
১৪ জনকে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা, ১শত নারী পুরুষের মাঝে চাল, ডাল বিতরণ ও ঐচ্ছিক বরাদ্দের ১৮ জনকে ১লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!