1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে ছয় দিনের ব্যবধানে একই স্থান থেকে ২ জনের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১১.৪৬ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার::
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ইউনিয়নের ভাতগাঁও গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশে হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে বিকেলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত ওই ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় ছাতক সার্কেলের এএসপি বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি মস্তফা কামাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা যুবতীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গেল ৩০ জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশের ধারনা বন্যার পানিতে লাশগুলো ভেসে এসেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!