1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

বন্যাকবলিত এলাকার লোকজন নিরাপদ পানি পান করুন

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৪.৪১ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে
ছবিটি অনন্য হাওর গ্রুপ থেকে নেওয়া

হাওর ডেস্ক ::
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, যারা বন্যাকবলিত এলাকায় আছেন তারা অবশ্যই টিউবওয়েলের পানি বা নিরাপদ পানি পান করবেন। টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করবেন অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে নিবেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ডা. নাসিমা বলেন, বন্যার সময় বিভিন্ন প্রকার পানিবাহিত রোগ যেমন, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় খাবার ঢেকে রাখবেন এবং বাসি খাবার খাবেন না। রান্না করার আগে এবং খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবেন।

তিনি বলেন, শিশুদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। সর্প দংশন এবং পানিতে ডোবা থেকে সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনার এলাকায় কর্মরত মেডিক্যাল টিমের সাথে বা স্বাস্থ্য টিমের সাথে যোগাযোগ রক্ষা করবেন।

অনলাইন বুলেটিনে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,০৯৬ জন। এছাড়া একই সময়ে আরও ৩,২০১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৬৫,৬১৮ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!