1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

আর্তনাদ।। অনন্ত দূর্বা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১.৪৮ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ওরা এমন কেন করলো মা?

আমরা কী ওদের বিরক্ত করেছিলাম?
যদি নাই করে থাকি
তাহলে ওরা আমাদের এতো কষ্ট দিয়ে মারলো কেন?

ওরা নাকি সৃষ্টির সেরা জীব
বিবেকবুদ্ধি নেই বলেই কী ওরা সেরা!
মনের ভেতর কী ইচ্ছা নিয়ে তুমি ওখানে গেলে?
আর ঐ আনারসের ভেতরেই তো ওরা পটকা দিল পুরে

মাগো এখনো কী খুব কষ্ট হচ্ছে তোমার?
মুখ কী এখনো জ্বালা করছে?

শুনেছি ওরা নাকি নিজেদের ভ্রƒণও হত্যা করে
তাই বলে তো আমায় মারতে তাদের একটুও বাধলো না
ওরা তো নিজ জাতিকেই নাশ করে
তাদের কাছে আমার মতো এক হাতি ছানার মূল্য কোথায়?

চিন্তা করো না মা,
পরজন্মে আমি আবার হাতির ছানা হবো;
তোমার কোল আলো করে রাঙিয়ে দিয়ে যাবো
সবুজ ঘাসে গড়িয়ে লুটোপুটি খাবো,
শূড় দিয়ে পানির ফোয়ারা বানিয়ে তোমায় ভিজিয়ে দিবো
এবারের সকল স্বপ্ন,
পরেরবারে পূরণ করে নেবো।

চুপচাপ আমি যাচ্ছি ঠিকই
শোধ আমি ঠিক নেবো।
সৃষ্টিকর্তার কাছে গিয়ে,
ঐ দুষ্ট লোকদের কথা বলে দেবো।

(ভারতের কেরালা রাজ্যে করোনা মহামারী সংকটের ভেতর বুনো এক গর্ভবতী হাতিকে আনারসের ভেতর বিস্ফোরক পটকা পুরে খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ২৭ মে ২০২০ তারিখে হাতিটি তিনদিন পানিতে দাঁড়িয়ে ছটফট করে মারা যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক ও নিন্দা ওঠে। এ ঘটনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম কবিতা। কবিতার রচনাকাল ৩০ মে ২০২০। কবিতাটি লিখেছে দশম শ্রেণির ছাত্রী অনন্ত দূর্বা। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০, বাংলাদেশ
(ভারতের কেরালা রাজ্যে করোনা মহামারী সংকটের ভেতর বুনো এক গর্ভবতী হাতিকে আনারসের ভেতর বিস্ফোরক পটকা পুরে খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ২৭ মে ২০২০ তারিখে হাতিটি তিনদিন পানিতে দাঁড়িয়ে ছটফট করে মারা যায়। এই ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক ও নিন্দা ওঠে। এ ঘটনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম কবিতা। কবিতার রচনাকাল ৩০ মে ২০২০)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!