1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সুনামগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলকে নগদ সহায়তা দিলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০, ৯.০৩ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলকে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। ১ জুলাই বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ২ ঘটিকায় সুনামগঞ্জ জেলায় ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টি আর) কর্মসুচীর আওতায় ২য় পর্যায়ে নন- সোলার খাতে উপ-বরাদ্দ প্রদানের চেক হস্তান্তর করেন তিনি। সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষা সহায়ক উপকরন ( সেন্সুরি ইন্টিগ্রেসন থেরাপি এর লাইটিং মেরামত ও মনিটরসহ একটি ডেক্সটপ ও স্ক্যানার ) ক্রয় বাবদ নগদ ৫০,০০০/- টাকা প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও অত্র স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় স্কুলের পক্ষ থেকে নগদ ৫০,০০০/- টাকা গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক (ভা:) সাফাত উল হক চৌধুরী। উপস্থিতি ছিলেন স্কুল কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সোহেল মাহমুদ, স্কুল কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন ও সহকারী কমিশনার বৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!