1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৯.২৩ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুক্তিযোদ্ধা মোফাজ্জল আলী’র (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। বন্যার কারনে পারিবারিক বা এলাকার সব কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় তাকে কবরস্থ করতে শংকিত হয়ে পড়েন পরিবার ও প্রশাসনের লোকজন। পরে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সুপারিশে সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমানের পারিবারিক কবরস্থানে বিকেলে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ছাতক থানার এসআই ইমতিয়াজ সরকার। মরহুমের জানাজায় দক্ষিণ খুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, আকরাম আলী, সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক সহ মরহুমের স্বজন ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!