1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে উপসর্গ নিয়ে মৃত মুক্তিযোদ্ধা করোনা পজেটিভ ছিলেন

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০, ৪.৩৪ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধার নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা তাহিরপুর উপজেলাতেও মারা যাওয়ার ঘটনা ঘটল।

গত শনিবার (২৭ জুন) ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৬৫) সহ পরিবারের আরও ৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে মৃত ব্যক্তি ও তাঁর ১ ছেলের নমুনার ফলাফল পজিটিভ আসে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা মতিউর রহমান উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের পাগলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপজেলার ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহখানেক ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, কফ ও বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে গত বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!