1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮.০১ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতক,
ছাতকে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সর্বশেষ পৌরসভাসহ উপজেলার ১৩ টি ইউনিয়নই বন্যার পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় তলিয়ে গেছে এখানের বহু রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান ও ক্ষেতের ফসল। উপজেলার সাথে দেশের সকল অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলের কারনে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এখানে ১৩০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবমতে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৭৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দূর্গতদের আশ্রয়ের জন্য নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও এস. পি. পি. এম উচ্চ বিদ্যালয়ে চারটি আশ্রয়কেন্দ্র খুলা হয়েছে। ছাতকে প্রায় ১ লক্ষ লোক পানিবন্দী রয়েছেন বলে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন, এখানে চারটি আশ্রয়কেন্দ্র খুলা হয়েছে। আরো ক’টি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম গঠনসহ সবধরনের প্রস্তুতি রয়েছে এখানে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জানান, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারনে এখানের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ছাতক-দোয়ারাবাসীকে ধৈর্য্য সহকারে এ দূর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান। আর বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!