1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আক্রান্তে শীর্ষ ১৭ দেশের মধ্যে ‘সবচেয়ে কম টেস্টে’ দ্বিতীয় বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ৭.২০ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশে এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এই হিসাবে বিশ্বে করোনা রোগী শনাক্তের তালিকায় ১৭তম অবস্থানে আছে বাংলাদেশ। আর এই ১৭ দেশের মধ্যে গড়ে সবচেয়ে কম নমুনা পরীক্ষার ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনু্যায়ী, আজ রোববার পর্যন্ত বাংলাদেশে গড়ে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৪ হাজার ৪৫২ জনের করোনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের দিক থেকে প্রথম ১৭টি দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে কম পরীক্ষা করা হয় কেবল মেক্সিকোতে। দেশটিতে প্রতি ১০ লাখে ৪ হাজার ২৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ রোববার জানানো হয়, বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। যার মধ্যে শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। অর্থাৎ শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ।

অন্যদিকে, প্রতি ১০ লাখে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করা হয়েছে যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৫৭৬ জনের। এর পরে রাশিয়ায় ১ লাখ ৩০ হাজার ৫০৪ জনের পরীক্ষা করা হয় প্রতি ১০ লাখে।

মোট সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে পরীক্ষা করা হয়েছে ৩ কোটি ২ লাখের বেশি মানুষের। প্রতি ১০ লাখে দেশটিতে প্রায় ৯৭ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে।

ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে পরীক্ষা করা হয়েছে।

তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি ১০ লাখে পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৮ লাখের বেশি। যুক্তরাজ্যও প্রতি ১০ লাখে ১ লাখ ৩০ হাজারের বেশি পরীক্ষা করেছে।

ভারতে যদিও ৮২ লাখের বেশি পরীক্ষা করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫ হাজার ৯৬৩ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!