1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বন্যার্তদের জন্য খুলে দেওয়া হয়েছে সুনামগঞ্জ সদর পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্টান

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ১০.৫৪ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পৌর শহর ও সদর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। যারা পানিবন্ধি বা ঘরবাড়ি প্লাবিত হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা কবলিত বিষয়ে তথ্য জানাতে উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমে তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাসা, বাড়ি ও পাড়ায় পানি প্রবেশ করেছে। ঘরবাড়িও প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বন্যাপরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি বাড়ছে। পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমরা জরুরি সভা করে ৪১০ মে.টন চাল ও ২৯ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। পাশাপাশি প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!