1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০, ৩.৫৫ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শনাক্ত হলো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১৮৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৯টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৮ হন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ২ জন।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!