1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে পুরোহিতদের মধ্যে প্যানেল স্পীকার এমপি মানিকের প্রনোদনা প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ছাতক উপজেলার ৪০ জন পুরোহিতদের মাঝে প্রনোদনা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মন পুরোহিতদের প্রনোদনা প্রদান করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এমপি মুহিবুর রহমান মানিক। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। এসময় উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ’লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অরুন অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!