1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: জয়া সেনগুপ্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.১৪ পিএম
  • ৭৪৯ বার পড়া হয়েছে

সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন স্ত্রী জয়া সেনগুপ্ত
স্টাফ রিপোর্টার::
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুত্র সৌমেন সেনগুপ্ত ও পুত্রবধু ড. রাখি সেনগুপ্ত। এসময় দিরাই-শাল্লা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জয়া সেনগুপ্ত ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, লন্ডনপ্রবাসী শামছুল হক চৌধুরীসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে জয়াসেন গুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে উৎফুল্ল দিরাই-শাল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও হয়েছে।
জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে হাওরটুয়েন্টিফোরডটনেটের পক্ষ থেকে জয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্বীকার করেন। তিনি হাওরটুয়েন্টিফোরডটনেট প্রতিবেদকের মাধ্যমে দিরাই-শাল্লা আওয়ামী লীগের উপজেলা ও তৃণমূলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেতাকর্মীরাই আমাকে তাদের নেতার আসনে নির্বাচন করতে অনুপ্রাণিত করছেন। তারা সাংগঠনিক প্রক্রিয়ায় উপজেলা কার্যনির্বাহী কমিটির সভা করে রেজুলেশন করে আমাকে প্রার্থী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পরে তৃণমূলের সেই সিদ্ধান্ত তারা কেন্দ্রকেও অবগত করেছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া সেনগুপ্ত বলেন, আমার স্বামীকে সকল নেতাকর্মী মনে-প্রাণে শ্রদ্ধা করতেন। তারা হৃদয় উজার করে তাকে ভালোবাসতেন। তার স্ত্রী হিসেবেও আমাকে সব সময়ই তাদের চাওয়া-পাওয়ার কথা জানাতেন। আমার প্রয়াত স্বামীর প্রতি বিশ্বস্থ হাজার হাজার নেতাকর্মীকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের সুখ দুঃখের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। নেতা মারা যাবার পর শোকার্ত নেতাকর্মীরা আমাকে মানসিকভাবে অফুরান শক্তি দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। আমৃত্যু আওয়ামী লীগের প্রতি বিশ্বস্থ আমার স্বামী আমাকেও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য প্রভাবিত করেছেন। এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দলের সভানেত্রী শেখ হাসিনা আমাদের রাজনৈতিক অভিভাবক। আশা করি অভিভাবক হিসেবে তিনি আমাকে আমার স্বামীর অপূর্ণ স্বপ্ন পূরণে কাজ করার সুযোগ দিবেন।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা করে এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবার থেকে প্রার্থী দেওয়ার দাবি জানায়। এই দাবিতে রেজুলেশন করে তারা কেন্দ্রকে লিখিতভাবে অবগত করেছে। গত বুধবার শাল্লা উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি সভা করে একই সিদ্ধান্ত নিয়ে রেজুলেশনের কপিসহ লিখিত আবেদন করে কেন্দ্র বরাবর। এভাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার শিক্ষাবিদ স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছে তৃণমূল আওয়ামী লীগ।
জয়াসেন গুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে দুই উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় নেতৃত্বশীল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। শাল্লায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন। শুক্রবার বিকেল ৬টায় শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী বলেন, তৃণমূলের সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাদের সমর্থন নিয়ে জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমরা। এই খবরে আমাদের দুই উপজেলার নেতাকর্মীরা আনন্দিত ও উজ্জীবিত। বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিলও করেছেন।
আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!