1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শিগগিরই করোনায় আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছাবে : ডব্লিউএইচও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১২.০৯ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আগামী সপ্তাহেই বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছাতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন ডব্লিউএইচও’র প্রধান।

একই সঙ্গে সৌদি আরবে এবার বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করার উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তিনি বলেন, এ পদক্ষেপের ফলে করোনার সংক্রমণ কমবে।

বহু দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর সংকটে ভুগছে। বর্তমানে এর সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি, যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে, যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত এ টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে করোনা টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ।

করোনাভাইরাস থেকে এ টিকা মানুষকে কতটা ভালোভাবে সুরক্ষা দিতে পারে সেটা যাচাই করতেই দফায় দফায় এ ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে পরবর্তী ধাপে ১০ হাজার ২৬০ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ টিকা প্রয়োগ করা হবে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও এ ট্রায়াল সম্পন্ন হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!