1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সাহসী সাংবাদিকতার জন্য ডেইলি স্টার সম্মাননা পেলেন সুনামগঞ্জের পঙ্কজ কান্তি দে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৭.৩০ এএম
  • ৬২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট::
সততা ও সৃজনশীলতা ও সাহসী সাংবাদিকতার জন্য সুনামগঞ্জের জনপ্রিয় দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে কে সম্মাননা জানিয়েছে দেশের প্রধান ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। ডেইলি স্টারের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দৈনিক প্রথমআলো সম্পাদক মতিউর রহমান দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে’র হাতে সম্মাননা তুলে দেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলার আরো ২৪ জন দৈনিক পত্রিকা সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বগুড়ার দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, হিল বিডি ২৪ ডটকমের সম্পাদক দিশারি চাকমা, দৈনিক কুড়িগ্রামের খবর-এর সম্পাদক এস এম সেনলাল বকশী, রাজশাহীর দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, রাঙ্গামাটির ফজলে এলাহী সহ ২৫ জন সম্পাদককে সম্মাননা দেওয়া হয়। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নিজেদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রোকেয়া আফজাল রহমান তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে ট্রান্সকমের চেয়ারম্যান ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক লতিফুর রহমানের নাতি গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে বাংলাদেশের জন্ম ইতিহাস ও এগিয়ে যাওয়ার নানা দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন তরুণকে ‘চেঞ্জ মেকার’ আখ্যা দিয়ে তাঁদেরও সম্মান জানানো হয়। তরুণ এই চেঞ্জ মেকাররা বয়োজ্যেষ্ঠ ‘চেঞ্জ মেকার’ আব্দুস সামাদের হাতে ডেইলি স্টার-এর পক্ষ থেকে ১ লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহান, ড. কামাল হোসেন, হামিদা হোসেন, ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।ওগএথ৩৮৭০
এদিকে বৃহস্পতিবার ডেইলি ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ, এসডিজি অর্জন, বিশেষ করে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূর করা, শিক্ষার উন্নয়ন, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। গোলটেবিল বৈঠকেও অংশ গ্রহণ করেন সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ দে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!