1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বিশ্বম্ভরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০, ৩.০৮ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে বৈমাত্রেয় ভাইয়ের হাতে এক ভাই খুন হয়েছেন। নিহতের নাম মোঃ দুলাল মিয়া(৩০)। এ ঘটনায় ঘাতক সৎ সহোদর মোঃ রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত ও আটককৃত দুজনই উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোঃ জালাল মিয়ার ছেলে।
আজ শনিবার দুপুর ১২টায় এ হত্যকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেল মিয়াকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত দুলাল মিয়ার সাথে তার সৎ ভাই রাসেল মিয়া বাড়িতে একটি টয়লেট বানানো কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল মিয়া দাড়াঁলো অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে আঘাত কররে দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক রাসেল মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেলকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!