1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে মুক্তিযোদ্ধা সোনাহর আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৯.৫৫ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুক্তিযোদ্ধা সোনাহর আলী গেদা (৭৫) ইন্তেকাল করেছেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। শুক্রবার বিকেলে তিনি পীরপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। বিকেল ৬ টায় ইমামগঞ্জ বাজার শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ও এসআই শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সোনাহর আলী গেদা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত ইরফান আলীর পুত্র। তার জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, ইউপি সদস্য আনোয়ার আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় ইমামতি করেন মুক্তিযোদ্ধার স্বজন মাও. ফয়েজুর রহমান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!