1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরো ১৬জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা জয় করে বাড়িতে ফিরে গেছেন ৫ উপজেলার ১৬ জন রোগী। সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন, শাল্লা উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এনিয়ে শুক্রবার পর্যন্ত জেলায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৬১ জন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২ জন, দোয়ারাবাজার উপজেলার ২০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৩ জন, শাল্লা উপজেলার ১১ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দিরাই উপজেলার ৭ জন, ছাতক উপজেলার ২৭ জন, জামালগঞ্জ উপজেলার ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১২ জন, তাহিরপুর উপজেলার ১৪ জন এবং ধর্মপাশা উপজেলার ১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুৃদ্দিন ১৬জন রোগী সুস্থ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!