1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৫৫ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ পারভেজ মোশারফ (১৬)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র।
শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশে উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ মোশারফের নিজ বাড়ীর বসত ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর বিদ্যুৎতের মেইন তার ছিটকে পড়ে বিল্ডিংয়ের উপরে । শুক্রবার দুপুর ১২টার দিকে লাকমা অভিযোগ কেন্দ্রের দুইজন বিদ্যুৎ লাইনম্যান পারভেজ মোশারফের বাড়ীতে যান লাইন মেরামত করতে। তারা লাইন মেরামতের কাজও শুরু করেন। একপর্যায়ে বিদ্যুৎ লাইনম্যানরা ছাদের উপর গিয়ে দেখতে পান পারভেজ মোশারফ বিদুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!