1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৫০ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চুনখলা হাওরে ঝড়েরর কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় যুবকের লাশ নিখোঁজের তিনদিন পর উদ্ধার। নিহত যুবক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর পুত্র স্বপন মিয়া (৪০)। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চুনখলা হাওরে ঝড়েরর কবলে পড়ে হস্ত চালিত ছোট নৌকায় ফেরি করে জ্বালানী তেল বিক্রেতা স্বপন মিয়া নিখোঁজ হয়। মঙ্গলবার রাতেই সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুইদিন চেষ্টা করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনী। শুক্রবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সামনে চুনখলা হাওরে তার লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই মো. আবু মুসা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় লাশ উদ্ধার করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, কোন অভিযোগ না থাকায় স্বপনের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!