স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ছাতক উপজেলার গোবিন্দ গঞ্জ বাজারে গর্ভ বতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
৫১ ফিল্ড এমবুলেনস এর আয়োজনে ও সি এম এইচ সিলেট এর সহযোগিতায় এবং ১৭পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৪১০জন গর্ভ বতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ও ঔষধ , মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।