1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিশ্বম্ভরপুর যুবলীগের সম্মেলন সম্পন্ন: সভাপতি খালেদ, সেক্রেটারি সুহেল

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ২.১৪ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে ও জমকালো সম্মেলনের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত সম্মেলন শেষে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে খালেদ মাহমুদ তালুকদার ও সুহেল আহমদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী সজিব রঞ্জন দাশ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ প্রমুখ।
সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের ব্যানারে খ- খ- মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!