1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে চ্যানেল এস’র উদ্যোগে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৫.২৫ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের চারশ পরিবারকে চ্যানেল এস’র পক্ষ থেকে খাদ্যাসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কুলঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চ্যানেল এস’র স্বেচ্ছাসেবীরা এই ত্রাণ সহায়তা বিতরণ করেন। ত্রাণ বিতরণে সহায়তা করেন কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা।
করোনাপরিস্থিতিতে বিপাকেপড়া কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ, বরইতিওর, বরাভিট ও রসুলপুর গ্রামের চারশ পরিবারের প্রত্যেককে প্রায় এক হাজার টাকার করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। কুলঞ্জ গ্রামের বাসিন্দা লন্ডনপ্রবাসী সমাজকর্মী ও শিক্ষানুরাগী দবিরুল ইসলাম চৌধুরীর আহবানে প্রবাসীরা এই সহায়তা বিতরণের অর্থ দিয়েছেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় সমাজকর্মী মইন উদ্দিন চৌধুরী মাসুক, মইজ উদ্দিন চৌধুরী সেলিম, এলাকার মুরব্বি ফরাজুর রহমান চৌধুরী, লন্ডনপ্রবাসী জুনেদ আহমদ চৌধুরী ও আলাউর রহমান, কুলঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহেল শামস চৌধুরী, চ্যানেল এস’র সিলেট অফিসের চীফ রিপোর্টার মইন উদ্দিন মঞ্জু, চীফ ক্যামেরা পারসন লিটন চৌধুরী, সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক এ আর জুয়েল, আকরাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!