1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ভূমি কর্মকর্তা সোহেলের উপর সন্ত্রাসী হামলা: ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নিন্দা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০, ৯.১০ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা সভাপতি কাজী শামসুল হুদা সোহেলের উপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি। তারা মূল পরিকল্পনাকারীদের খুজে বের করে আইনোর আওতায় আনার দাবি জানিয়েছে। সংগঠনের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রভাবশালী সিন্ডিকেট যারা সরকারি স্বার্থ ক্ষুন্ন করে লাভবান হচ্ছে তারাই এই হীন কাজ করেছে। কারণ সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে তার কাছ থেকে এই প্রভাবশালীরা কোন সহযোগিতা পাচ্ছিলনা।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা কামাল আহমদ এক প্রতিবাদ বিবৃতিতে ঘুন্য এই তৎপরতার নিন্দা জানিয়ে অবিলম্বে মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য বুধবার সকালে অফিসে যাবার পথে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে প্রাণে মারার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জ শহরের আরপিন নগরের তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!