1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনা সংক্রমণে চীনের পরই বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০, ৬.০৯ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

হাওর ডেস্ক ::
বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তালিকা অনুযায়ী বিশ্বে করোনায় সংক্রমণের দিক দিয়ে চীনের পরই বাংলাদেশের অবস্থান।

বুধবার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জন।

ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তালিকা অনুযায়ী, ৭৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশ ১৯ তম অবস্থানে রয়েছে। আর চীন ৮৩ হাজার ৪৬ জন আক্রান্ত নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা চার হাজার ৬৩৪ জন।

বিশেষজ্ঞদের ধারণা, দেশে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ২-৩ দিনের মধ্যেই চীনকে আক্রান্তের দিক দিয়ে টপকে যাবে বাংলাদেশ।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে এটি সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৪২ হাজার ৭৭৪ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ লাখ ২০ হাজার ১০৭ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!