1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে দুই বোনসহ করোনায় আক্রান্ত ৩জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৪.২৭ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শহীদ মিনার এলাকার বাসিন্দা দুই বোন এবং ৫ নম্বর ওয়ার্ডের বটেরতল এলাকার এক ব্যক্তি।

আজ মঙ্গলবার (৯ জুন) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেলটিম প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে হোম আইসোলেশনে রাখেন। স্বাস্হ্যবার্তা প্রদান করে পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে আশপাশের লোকজনকে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেন।

গতকাল সোমবার ( ৮ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ২০ জন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, নতুন তিন করোনা রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনই স্থানীয় বাসিন্দা। আমাদের ধারনা এই ভাইরাস স্থানীয় কমিউটিনিতে সংক্রমন ছড়াতে পারে। তিনি অযথা বাহিরে ঘোরাফেরা না করে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!