1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ

বিশ্বম্ভরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ১

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.২৯ পিএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় চালক-যাত্রীসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টায় উপজেলার ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, জেলার তাহিরপুর উপজেলা থেকে দুই যাত্রী সহকারে মোটর সাইকেলযোগে জেলা সদরে ফেরার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হন মোটর সাইকেল চালক বদরুল ইসলাম বদি (৩৫) ও যাত্রী বুরহান উদ্দিন (৩৫)। একই মোটর সাইকেলের দ্বিতীয় যাত্রী আব্দুল কাদির (২২) ঘটনাস্থলে গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ২ জনের লাশ ও আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্থানীয় চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় আহত আব্দুল কাদিরকে সিলেটস্থ এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত মোটর সাইকেল চালক বদরুল ইসলাম বদি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের মফশ্বির আলীর ছেলে। নিহত অপর যাত্রী বুরহান উদ্দিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের বাসিন্দা।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ আরো এক যাত্রীরা মারা গেছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!