1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে ইমাম মোয়াজ্জিনরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০, ৬.১৩ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনশত মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (৮ জনি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণমিলনায়তনে অনুষ্ঠানিকভাবে তা বিতরণ করেন সাংসদ ড. জয়া সেনগুপ্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা নোমান আহমদ প্রমুখ।

এছাড়াও প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ সদস্যদের অনুকুলে বরাদ্ধকৃত তহবিল থেকে উপজেলা ক্ষুদ্র-নৃ জাতিগোষ্ঠীর ২৫টি পরিবারের মধ্যে ২ হাজার করে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এরপর বেলা ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপনে প্রনোদণা কর্মসুচির আওতায় কৃষক পর্যায়ে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!