1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে আরো দুটি হাসপাতালে সরকারিভাবে করোনা চিকিৎসা দেওয়া হবে

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০, ৬.০২ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শিগ্রই সিলেটে সরকারিভাবে আরো দুটি হাসপাতালকে করোনা চিকিৎসা সেবা দেবার জন্য তৈরি করা হচ্ছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি ৩১ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যাবিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা চিকিৎসা দিবে।

করোনা সংক্রমণের শুরুর দিকেই হাসপাতালগুলো করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেগুলো কোন কাজে আসছিল না। তবে এখন ১০০ শয্যাবিশিষ্ট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শুরু সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, গতকাল ৭ জুন থেকেই হাসপাতাল দুটিতে সেবা প্রদান শুরুর নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতাল দুটিতে কম ঝুঁকিপূর্ণ রোগীদের সেবা দেয়া হবে। সাধারণ চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্ট থাকবে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ৩১ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যাবিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সরকারিভাবে চিকিৎসা দেয়া হবে। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ রোগীদের এই দুটি হাসপাতালে নেয়া হবে। এখানে আইসিইউ বা ভেন্টিলেশন সাপোর্ট নেই তবে সাধারণ চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্ট থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!