1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে নতুন করে করোনায় আক্রান্ত ২৩ জন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০, ৯.২৬ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়া ইউনিয়নের বাসিন্দা। একজন একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ বলে জানা গেছে। তিনি শহরে বসবাস করেন। জাউয়া ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন। গত দু’দিনে এ উপজেলার ১০০ জনের নমুনা প্রেরন করা হলে ৪৮ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৫২ জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্ট অনুযায়ী রবিবার নতুন করে এখানে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!