1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জসহ সিলেটে করোনা রোগীর আশঙ্কাজনক বৃদ্ধি, প্রতিদিনই মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০, ৬.৪৬ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেট বিভাগে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই ঘটছে একাধিক মৃত্যু। ইতোমধ্যে সিলেটের চার জেলাকেই করোনার ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। আক্রান্ত ৬৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা।

অপরদিকে, গতদিনে মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে দুইজন সিলেটের ও অপরজন সুনামগঞ্জের।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- আজ রবিবার (৭ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৪৭৭।

হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন। এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন। এর মধ্যে সিলেটে ২, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৬ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৩৪৬৫ জনকে এবং কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৯৮৩ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ১৪৮২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ১৪৮২ জন। এর মধ্যে সিলেটে ৬৭৫, সুনামগঞ্জে ৩৪০, হবিগঞ্জে ১৫৪ ও মৌলভীবাজারে ৩১৩ জন।

এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন বিভাগের ২৫১ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ১২০ ও মৌলভীবাজারে ২২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন। অপরদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরো ৩ জনের প্রাণ। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪। এর মধ্যে শুধু সিলেট জেলায় ২৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৪ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!