1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে ইউএনও’র গণসচেতনতামূলক প্রচারণা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০, ৮.০৭ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
ছাতকে করোনা সংক্রমন রোধে গণসচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল। শনিবার বিকালে পৌর শহরসহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, ধারনবাজার ও জালালপুর পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা করেন তারা। মুখে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন এলাকার ৯ জন পথচারীর কাছ থেকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে গোবিন্দগঞ্জ বাজারের ৩ টি দোকান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আদায় করা হয়। তারা সবাইকে অকারনে হাটবাজার ও পয়েন্টে সমবেত না হতে এবং চলাফেরার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে বলেছেন। এসময় তারা বাজারে আসা কিছু লোকজনের মধ্যে মাস্কও বিতরণ করেছেন। সম্প্রতি এ উপজেলায় করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারন করে। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে তিনজন মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় প্রশাসনের তৎপরতাকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!