1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আম্ফানের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২০, ১২.০১ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে
ফাইল ফটো

হাওর ডেস্ক ::
বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। মাত্র কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে এই নিম্নচাপের আভাসে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।

এবারের নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়; তা হলে তার নাম হবে গতি।

আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে; তা আরও স্পষ্ট হয়ে যাবে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।

তবে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। দিল্লির আবহাওয়া অফিসের কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। উল্টো বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ।

বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

নিম্নচাপটি কেমন চেহারা নিচ্ছে; তা বোঝা যাবে আগামী সোমবার। পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

এ বছর স্বাভাবিক হারে বর্ষার পূর্বাভাস রয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক হারে বৃষ্টি হবে। সূত্র : আনন্দবাজার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!