1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের চূড়ান্ত অনুমোদন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৮.৩১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সারা দেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেন তিনি। এই অনুমোদনের ফলে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। খুব তাড়াতাড়িই এ নিয়োগ শেষ করা হবে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত দিলেন।”

এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু জনবলের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!