1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আজ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০, ১০.২৯ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জানুয়ারি মাসে হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) হবে আগামীকাল শুক্রবার (৫ জুন)। জানুয়ারি মাসের গ্রহণটির মতো এটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চ‌লে আসে। কিন্তু এই তিনজন সরলরেখায় থাকে না। তাই পৃথিবীর ছায়া আংশিকভাবে চাঁদের ওপরে পড়ে। ফলে সূর্যের কিছুটা কিরণ চাঁদে পৌঁছতে বাধা দেয় পৃথিবী। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ। খবর এই সময়ের।

এবারের গ্রহণ চলবে ৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ১২.২৪ পর্যন্ত। এছাড়া ভারত, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার তফাত খোঁজা মুশকিল হবে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ৫ জুন শুক্রবার হবে ২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এরপর বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। এছাড়া এই বছর আমরা পিংক ফুল মুন এবং ফ্লাওয়ার ফুল মুনও প্রত্যক্ষ করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!