1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.২৮ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট জটিলতা নিরসনে এখন থেকেই আইন প্রণয়নের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এমন আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনসাধারণের ভোটাধিকার আরো বেশি সুনিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকেই ই-ভোটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেয়া যেতে পারে।’

নির্বাচন কমিশন গঠনে আইন করার বিষয়ে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এরপর থেকে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা হোক, আমরা এটাই চাই। আর সংবিধানের নির্দেশনার আলোকে এখন থেকেই সেই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।‌’

শেখ হাসিনা বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বাছাই কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে তার নিজ প্রজ্ঞায়, স্বীয় বিবেচনায় এরইমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছেন। রাষ্ট্রপতি সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।’

নতুন নির্বাচন কমিশনারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন আজ শপথ গ্রহণ করেছেন। আমি তাদের অভিনন্দন জানাই। পুনর্গঠিত নির্বাচন কমিশনে ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসেবে একজন নারীকে নিয়োগ দেয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!